কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির দিনে ঝটপট বানিয়ে ফেলুন মাটন খিচুড়ি

মাটন খিচুড়ি। ছবি : সংগৃহীত
মাটন খিচুড়ি। ছবি : সংগৃহীত

বৃষ্টি মানেই এক অন্যরকম অনুভূতি। প্রকৃতির এই রোমান্টিক পরিবেশে ছুটির দিনকে স্মরণীয় করে তুলতে চাইলে পাতে রাখতে পারেন সুস্বাদু মাটন খিচুড়ি। বৃষ্টির ঠান্ডা আবহাওয়া আর পরিবারের সবাইকে নিয়ে বসে খাওয়ার এই আয়োজন আপনার দিনটিকে করে তুলতে পারে আনন্দময়।

মাটনের সঙ্গে খিচুড়ির মেলবন্ধন যেন স্বাদে এনে দেয় নতুন মাত্রা। গরম গরম মাটন খিচুড়ির সুগন্ধ আর স্বাদে মুগ্ধ হতে পারে আপনার পরিবারের প্রতিটি সদস্যই। তাই এই বৃষ্টির দিনে, ছুটির অবসরকে রাঙিয়ে তুলুন মাটন খিচুড়ি দিয়ে।

আসুন জেনে নেওয়া যাক মাটন খিচুড়ি কীভাবে রান্না করবেন-

উপকরণ

১. পোলাও চাল আধা কেজি

২. খাসির মাংস ১ কেজি

৩. মুগডাল আধা কাপ

৪. মসুর ডাল আধা কাপ

৫. ছোলার ডাল আধা কাপ

৬. ঘি ১ চা চামচ

৭. তেল আধা কাপ

৮. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

৯. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ

১০. আদা বাটা ১ চা চামচ

১১. রসুন বাটা ২ চা চামচ

১২. জিরার গুঁড়া ১ চা চামচ

১৩. হলুদের গুঁড়া ১ টেবিল চামচ

১৪. মরিচের গুঁড়া ১ চা চামচ

১৫. টমেটো কুচি আধা কাপ

১৬. আলু বড় দুটি

১৭. কাঁচা মরিচ ৩-৪টি

১৮. লবণ পরিমাণমতো

১৯. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে মুগ ডাল শুকনা কড়াইয়ে হালকা ভেড়ে নিন। এরপর চাল ও ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল ও ঘি ভালোভাবে গরম করুন। এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে আদা ও রসুন বাটা যোগ করুন।

যখন বাদামি রং ধারণ করবে তখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

ছোট টুকরা করে কাটা খাসির মাংস অল্প আঁচে ৪০ মিনিটের মতো কষিয়ে রান্না করুন। আলু কেটে ভেজে নিয়ে মাংসে মেশান। খাসির মাংস ৯৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে পরিমাণমতো পানি ঢালুন।

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি ও গরম মসলা দিন। হালকা বাদামি রং হলে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মসলা দিন। মসলার ঘ্রাণ উঠলে চাল-ডাল ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিন।

এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিন। চাল-ডাল ৯০ ভাগ সেদ্ধ হলে মাংস দিয়ে দিন। চাল ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা গুঁড়া মসলা যোগ করুন। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X