কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কিছু উপায়

বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কিছু উপায়
বৃষ্টিস্নাত দিনে ছাতা নিয়ে তরুণী। ছবি : সংগৃহীত

বর্ষাকাল আমাদের অনেকের পছন্দের ঋতু হলেও, এটি নানা ধরনের অসুস্থতার ঝুঁকি নিয়ে আসে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, বাতাসে আর্দ্রতা বৃদ্ধি, চারপাশে জমে থাকা নোংরা পানি ও মশার বংশবিস্তার—সব মিলিয়ে এই সময় যে কোনো সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি।

জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, টাইফয়েড, চামড়ার রোগ এবং ভাইরাল ইনফেকশনের মতো সমস্যাগুলো খুব সহজেই ছড়িয়ে পড়ে। তা ছাড়া যাদের শরীর আগে থেকেই দুর্বল, যেমন—শিশু ও বয়স্করা এই সময়ে বেশি আক্রান্ত হন। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি।

এমন অনেক ঘরোয়া পদ্ধতি আছে যা বর্ষাকালের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। নিচে এমনই কিছু সহজ, সস্তা ও কার্যকর ঘরোয়া উপায় তুলে ধরা হলো, যা প্রতিদিন একটু যত্ন নিয়ে অনুসরণ করলে এই বর্ষাকালে সুস্থ থাকা অনেকটাই সহজ হয়ে উঠবে।

আদা ও মধুর মিশ্রণ : প্রতিদিন সকালে এক চা চামচ আদার রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেলে ঠান্ডা, কাশি ও ভাইরাল সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়। কারণ আদা অ্যান্টি-ইনফ্লেমেটরি, আর মধু অ্যান্টিব্যাকটেরিয়াল।

তুলসী পাতা : তুলসী পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণ। ৪-৫টি তাজা তুলসী পাতা ধুয়ে সকালে খালি পেটে খাওয়া যেতে পারে।

বিকল্পভাবে, তুলসী-আদা-লবঙ্গ দিয়ে হালকা চা তৈরি করেও পান করতে পারেন।

লেবু ও আমলকীর ভিটামিন সি : ভিটামিন সি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখে। লেবু পানি বা আমলকীর রস নিয়মিত খেলে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খাওয়া খুবই উপকারী।

হলুদ দুধ (গোল্ডেন মিল্ক) : এক গ্লাস গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

হলুদের কুরকুমিন উপাদান ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ‍আপনার শরীরকে ‍সুস্থ রাখে।

রসুন : রসুনে অ্যালিসিন নামে একটি উপাদান থাকে যা অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল। প্রতিদিন ১/২টি কাঁচা রসুন চিবিয়ে খাওয়া বা রান্নায় ব্যবহার করা ভালো।

পর্যাপ্ত পানি পান ও হাইড্রেশন : বর্ষাকালে কম ঘাম হলেও শরীর ভেতর থেকে জলশূন্য হয়ে পড়তে পারে। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা খুবই জরুরি। সঙ্গে ডাবের পানি, লেবুর শরবত, ভাতের মাড় ইত্যাদি পানীয় শরীরের জন্য উপকারী।

হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম : হালকা হাঁটাহাটি, যোগাসন বা প্রাণায়াম রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। পাশাপাশি প্রতিদিন অন্তত ৭- ৮ ঘণ্টা ঘুম রোগ প্রতিরোধে সহায়ক।

বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা : বর্ষাকালে ঘরবাড়ি স্যাঁতসেঁতে হয়ে ছত্রাক ও জীবাণুর আঁতুড়ঘর হয়ে উঠতে পারে। ঘরের জানালা খোলা রেখে আলো-বাতাস ঢুকতে দিন। রান্নাঘর ও বাথরুম পরিষ্কার রাখুন।

সতর্কতামূলক পরামর্শ:

- বাইরের কাটা ফল, ফাস্টফুড ও খোলা পানীয় এড়িয়ে চলুন।

- বর্ষাকালে পানি ফুটিয়ে অথবা ফিল্টার করে পান করুন।

- নখ কেটে রাখুন, হাত-মুখ ধুয়ে খান।

- পোকামাকড় ও মশা থেকে বাঁচতে মশারি বা রিপেলেন্ট ব্যবহার করুন।

বর্ষাকালে শরীরকে রোগমুক্ত রাখতে খাবার, ঘুম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঘরোয়া প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়া জরুরি। নিয়মিত এসব অনুসরণ করলে অনেকটাই রোগ প্রতিরোধ করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X