কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম আসছে না? এই ৫ খাবার সহজেই দিতে পারে সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের ব্যস্ত জীবনে অনেকেই ভালো করে ঘুমোতে পারেন না। কেউ ওষুধের ওপর নির্ভর করেন, যা স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তবে কিছু খাবার আছে, যা খেয়ে ঘুম আসা অনেক সহজ হয়।

আরও পড়ুন : ওয়ান টাইম কাপে চা-কফি খেলে কি সত্যিই স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

আরও পড়ুন : কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকি

ভালো ঘুম আমাদের শরীর এবং মনের জন্য খুব জরুরি। যদি ঘুম ঠিক মতো না হয়, তাহলে হার্টের সমস্যা, স্নায়ুর রোগ, ওজন বৃদ্ধি আর রোগপ্রতিরোধ ক্ষমতা কমার মতো সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বড়রা দিনে অন্তত ৬ ঘণ্টা ঘুমানো দরকার। ঘুমের ওষুধ না খেয়ে এই পাঁচ খাবার খেলে ঘুম ভালো হবে।

কাঠবাদাম : কাঠবাদামে থাকে মেলাটোনিন নামে একটি উপাদান, যা শরীরের ঘুমের ঘড়ি ঠিক রাখে। এছাড়া এতে ম্যাগনেশিয়াম থাকে, যা ঘুম ভালো করতে সাহায্য করে।

মধু : মধু মস্তিষ্কে ঘুমের হরমোন তৈরিতে সাহায্য করে। ঘুমানোর আগে এক চামচ মধু খেলে বা হারবাল চায়ের সঙ্গে মিশিয়ে খেলে ঘুম ভালো হয়।

লেটুস : লেটুসে থাকে এমন উপাদান যা ঘুমে সাহায্য করে। শোয়ার আগে লেটুসপাতা গরম জলে ফুটিয়ে খেলে ঘুম ভালো হয়। লেটুস সালাদও খেতে পারেন।

দুধ ও কলা : দুধ আর কলায় থাকে ট্রিপটোফ্যান এবং ম্যাগনেশিয়াম, যা ঘুম আনার জন্য দরকার। রাতের খাবারে দুধ ও কলা খেলে ঘুম সহজ হয়।

আরও পড়ুন : মাইগ্রেনের ৭ অজানা কারণ

আরও পড়ুন : শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

ভাত : বাংলাদেশে ভাতের গ্লাইসেমিক সূচক বেশি, যা এক ঘণ্টা আগে খেলে ঘুম আনে। তবে ডায়াবেটিস থাকলে সাবধান হওয়া উচিত।

তাই, ঘুম নিয়ে সমস্যা হলে এই খাবারগুলো চেষ্টা করে দেখুন, ওষুধের ওপর নির্ভরতা কমবে এবং স্বাস্থ্যের ক্ষতি হবে না।

সূত্র : ইটিং ওয়েল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X