কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়নি : র‍‍্যাব মহাপরিচালক

র‍‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত
র‍‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত

কোটা আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে র‍‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ নাকচ করেছেন বাহিনীটির মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।

তিনি বলেন, এগুলো প্রপাগান্ডা। আমরা নিজেরাও ভিডিও করেছি। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গ্যাস সেল ফায়ার করা হয়েছে। কোনো গুলি করা হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র‍‍্যাব মিডিয়া সেন্টারে এসব কথা বলেন তিনি।

হারুন অর রশিদ বলেন, স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসীরা সব সময় সুযোগসন্ধানী। তারা সুযোগ পেলেই ধ্বংসযজ্ঞ চালাতে চায়। তাদের ধারণা, সহিংসতা ও জঙ্গি হামলা করে এই সরকারের পতন ঘটাবে। এটা আসলে দিবাস্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না। যারা এই নাশকতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিটিভি, মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় নাশকতার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। তারা হলেন তারেক রহমান, সজল মিয়া, আল ফয়সাল রাফি ও আরিফুল ইসলাম।

তাদের গ্রেপ্তারের পর র‍‍্যাব মুখপাত্র লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, তারেক গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব। তার নেতৃত্ব ও নির্দেশনায় বাকিরা বিটিভি ভবন, মেট্রোরেলের স্টেশনসহ বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তাদের কাছে অর্থ আসত। আন্দোলনের কথা বলে আনা অর্থ নাশকতার কাজে ব্যয় করে আসছিল তারা। অর্থদাতা হিসেবে চারজনের নাম পাওয়া গেছে। অর্থদাতারা রাজনীতির সঙ্গে যুক্ত। তদন্ত সাপেক্ষে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X