কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:০৫ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

আজ কারফিউ শিথিল থাকবে কতক্ষণ?

রাজধানীর বিজয় সরণি সড়ক সেনা চৌকি। ছবি : সংগৃহীত
রাজধানীর বিজয় সরণি সড়ক সেনা চৌকি। ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কারফিউ আজও শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অপরদিকে, বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা খোলা থাকবে সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে চলমান কারফিউ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শিথিল হওয়ার কথা থাকলেও নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন।

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ থাকবে সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

এতে রোববার (২১ জুলাই) থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে বেলা ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজও।

এদিকে, কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলবে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে রাজধানীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X