কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরবে : নৌবাহিনীপ্রধান

বৃহস্পতিবার মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ছবি : কালবেলা
বৃহস্পতিবার মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ছবি : কালবেলা

সামরিক বাহিনী মাঠে নামার পর দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, দ্রুত সময়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে বন্দরের জেটিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, দুর্বৃত্তদের কারণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল। তাদের হামলার কারণে নেট সুবিধা না থাকায় কাস্টম ক্লিয়ারিং জটিলতায় ও সড়ক পথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় পরোক্ষ ক্ষতির মুখে পড়েছে মোংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দর। গত বুধবার থেকে সব সমুদ্রবন্দরে স্বাভাবিক অবস্থা ফিরেছে।

নাজমুল হাসান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব ধরনের নাশকতামূলক বা দেশবিরোধী কর্মকাণ্ড বা অপতৎপরতা বন্ধে সামরিক বাহিনী গত ২০ জুলাই মাঠে নামে। যতদিন প্রয়োজন হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাবেন বলেও জানান তিনি। দেশের সমুদ্রবন্দর ও বন্দর চ্যানেলগুলো নিরাপদ রাখতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধ মিলিয়ে নৌবাহিনী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের গুরুত্ব বেড়েছে অনেক। জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দরের ভূমিকা অপরিসীম। তাই এ বন্দর ও তৎসংলগ্ন এলপিজি প্ল্যান্ট, সিমেন্ট কারখানা, ইপিজেড ও অন্যান্য শিল্প কারখানার প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।

পরিদর্শনকালে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ও নৌবাহিনী খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম ছাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X