কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১০:৩০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আজ ও কাল কারফিউ, শিথিল থাকবে কতক্ষণ?

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা জানান। তিনি জানান, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

আসাদুজ্জামান খান আরও জানান, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান চলবে।

জানা গেছে, এই চার জেলা বাদে অন্য জেলায় কারফিউ থাকবে কিনা সেটা জেলা প্রশাসকরা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর আগে টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর গতকাল বুধবার (২৪ জুলাই) ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কারফিউ শিথিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

টানা তিন দিন সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলা হয়। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা ছিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কয়েকদিন বিরতি দিয়ে অফিস-আদালত খোলায় রাজধানীতে যানবহনের চাপ ছিল বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X