কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ও বিএনপির সমাবেশ কোথায়, জানা যাবে বিকেলে

কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : পুুরোনো
কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : পুুরোনো

আওয়ামী লীগের তিনটি অঙ্গ-সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশ আগামীকাল (২৮ জুলাই) কোথায় হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তিনি।

আরও পড়ুন : পুলিশের ১০ মিনিটের আলটিমেটাম, ৫ মিনিটে রক্ষা করল বিএনপি নেতাকর্মীরা

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) ফারুক হোসেন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমাবেশস্থলের অনুমতি ও বিধি-নিষেধের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।

আরও পড়ুন : কথা রাখল বিএনপি, ডিএমপি রাখবে কি?

এর আগে দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।’

তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন : নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেন খন্দকার গোলাম ফারুক।

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শংঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাশীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল। বিএনপি নয়া পল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X