কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:৪২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নেতা শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত

ছবি: মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতা শাহজাহান মিয়া
ছবি: মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতা শাহজাহান মিয়া

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বুধবার রাত ১০টার দিকে ঢাকার রামপুরার বাসায় মারা যান শাহজাহান মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানাজায় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য নেতাকর্মী এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে থেকে তার মরদেহ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

এম শাহজাহান মিয়া ১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ (বিক্রমপুর) জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন‌। ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দি পিপল’ পত্রিকায় মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

শাহজাহান মিয়া পাঁচবার ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন।

শাহজাহান মিয়ার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য প্রমুখ। শ্রদ্ধঞ্জলি জানিয়েছে পিআইবি, তথ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X