বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর নজর রাখছে জাতিসংঘ

জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

টানা আন্দোলনের মুখে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে চলা এ আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

সোমবার (০৫ আগস্ট) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর গভীর নজর রাখছে।

বিবৃতিতে তিনি সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানান। এ ছাড়া তিনি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি সহিংসতার ঘটনায় একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X