কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসার নতুন এমডি সহিদ উদ্দিন

ওয়াসার নতুন এমডি। ছবি : কালবেলা
ওয়াসার নতুন এমডি। ছবি : কালবেলা

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবারই (১৫ আগস্ট) নতুন এমডি যোগদান করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানের (২০২৩ সালের ১৪ অক্টোবরে স্বাক্ষরিত তিন বছর মেয়াদ) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে। এ আদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

ওয়াসা সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ ছিলেন তাকসিম। তার অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনিসহ পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আলোচনা রয়েছে তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে, তিনি দেশেই অবস্থান করছেন।

এদিকে তাকসিম এ খানের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গত রোববার থেকে বিক্ষোভ করছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। তার পদত্যাগের পর তাকসিমের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ৩টায় ওয়াসা ভবনের সামনে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক।

অবস্থান কর্মসূচিতে রাজধানীর জুরাইনের বাসিন্দা ও সামাজিক আন্দোলনকর্মী মিজানুর রহমান বলেন, ‘ওয়াসার এমডি তাকসিম এ খানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X