কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে দ্রুত মামলা-জিডি নেওয়ার নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারা দেশের থানাগুলোকে মামলা, জিডি এবং এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এমন আদেশ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক জায়গায় থানায় জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই পরিপত্রটি পুলিশ অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্যও আদেশে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X