কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২৬তম জাতীয় কোয়ালিটি সম্মেলন অনুষ্ঠিত

২৬তম জাতীয় কোয়ালিটি সম্মেলনে আয়োজক-অতিথিরা। ছবি : সংগৃহীত
২৬তম জাতীয় কোয়ালিটি সম্মেলনে আয়োজক-অতিথিরা। ছবি : সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হলো ২৬তম জাতীয় কোয়ালিটি সম্মেলন (এনএকিউসি)।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাবে বিআরআইসিএম মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টেট (বিএসটিকিউএম) উদ্যোগে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : গুজরাটে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিখ্যাত টিকিউএম বিশেষজ্ঞ, পণ্য উন্নয়ন ও ভোক্তা তুষ্টি মডেলের (কানো মডেল) প্রবক্তা অধ্যাপক ড. নরিয়াকি কানো। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এএসএম ইউসুফ।

কোয়ালিটির ক্ষেত্রে দেশের বৃহত্তম হিসেবে বিবেচিত এই সম্মেলনে শিল্প ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭৬টি কিউসি সার্কেল টিম তাদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য সম্পাদিত কিউসি স্টোরি উপস্থাপন করেন।

ইভেন্টের প্রধান আকর্ষণ ছিল এই প্রোগ্রামের থিম ‘কিউসিসির মাধ্যমে নেতৃত্ব ত্বরান্বিত করা’ বিষয়ে ড. নোরিয়াকি কানোর বক্তব্য। তিনি প্রতিষ্ঠানে টিকিউএম কার্যক্রম চর্চা এবং প্রচারের জন্য তার উদ্ভাবিত বিখ্যাত ‘নৌকা মডেল’ উপস্থাপন করেন।

ড. কানো উল্লেখ করেন, কিউসি সার্কেল কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সদস্যদের সক্ষমতা বিকাশ এবং নিজের উপলব্ধির মাধ্যমে আরও উন্নতি করার তাড়না; যা কর্মক্ষেত্রকে আরও আনন্দদায়ক, গুরুত্বপূর্ণ এবং সন্তোষজনক করে তোলে।

সম্মেলনে বিএসটিকিউএম’র উপদেষ্টা এবং আন্তর্জাতিক টিকিউএম বিশেষজ্ঞ এএমএম খাইরুল বাসার বলেন, ‘অর্থনৈতিক ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানের সব কর্মচারীর মেধাকে সঠিক এবং পূর্ণভাবে কাজে লাগানো উচিত। সেই ক্ষেত্রে কিউসি সার্কেল তথা টিকিউএম’র সঠিক চর্চা এবং প্রচার অনেক বড় ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, কিউসি সার্কেল টিকিউএম’র অন্যতম একটি উপাদান যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান কর্মচারীদের ক্ষমতায়ন এবং সম্পৃক্ত করে নিজস্ব সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং নিজেরাই সমাধান করে। এটি শুধু কর্মচারী এবং সংস্থা উভয়ের জন্যই পারস্পরিক সুবিধা নিশ্চিত করে না বরং গ্রাউন্ড লেভেলের কর্মচারীদের নেতৃত্বের বিকাশও নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X