মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেল নবদম্পতির সংসার

সজীব মিয়া ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
সজীব মিয়া ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের তিন মাস না যেতেই ভেঙে গেল নবদম্পতির সংসার। পরে নববধূর পরিবারের পক্ষ থেকে অপহরণের মামলা দিয়ে যুবককে কারাগারে পাঠিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।

সজীবের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুন কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সজীব মিয়ার সঙ্গে খাড়েরা ইউনিয়নের দেলীগ্রামের প্রবাসী আবু বকর সিদ্দিকের মেয়ে মোছাম্মৎ মাওয়ার বিয়ে হয়। দেনমোহর ধার্য করা হয় তিন লাখ টাকা। বিয়ের সময় কনের পরিবার জানায়, মাওয়ার ভাই মহিউদ্দিন সৌদি আরব পাঠাবেন সজীবকে। এ আশ্বাসে সজীবের পরিবার কনের পরিবারকে তিন লাখ টাকা দেয়।

আরও জানা গেছে, বিয়ের মাত্র দুই মাস পর সৌদি ভিসার জন্য ঢাকায় মেডিকেল টেস্টে অংশ নেন সজীব। রিপোর্টে ধরা পড়ে তিনি হেপাটাইটিসে আক্রান্ত। ফলস্বরূপ তাকে ভিসার জন্য ‘আনফিট’ ঘোষণা করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে মাওয়ার পরিবার জানায়, তারা আর সজীবের সঙ্গে সম্পর্ক রাখবে না। কিছুদিন পর মাওয়া বাবার বাড়িতে চলে যান। রোববার (২১ আগস্ট) মাওয়ার পরিবারের পক্ষ থেকে সজীবের বিরুদ্ধে ‘অপহরণ’-এর অভিযোগ এনে কসবা থানায় মামলা করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ সজীবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সজীবের মা তাছলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সৌদি নেওয়ার নামে প্রতারণা করে আমাদের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে মেয়ের পরিবার। মেডিকেলে আনফিট হওয়ার পর ষড়যন্ত্র করে আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে। আমার ছেলে মাওয়াকে পারিবারিকভাবে বিয়ে করেছে, আড়াই মাস সংসারও করেছে। তারপরও কীভাবে ওরা অপহরণের মামলা দেয়? এতে সংসার ভেঙে গেল, আবার নির্দোষ ছেলেকে কারাগারে পাঠানো হলো। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে জানতে চাইলে মোসাম্মৎ মাওয়া মা সাহারা বেগম তিনি কালবেলার সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করে বলেন, যা হবে আদালতে।

কসবা থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, কনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্ত সজীবকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্ত শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন মামলার নথি ও প্রমাণ যাচাই-বাছাই চলছে। আদালতে যা উপস্থাপিত হবে তার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X