শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত পদক্ষেপের আহ্বান

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে  ঢাকায় আয়োজিত জাতীয় এক সংলাপ। ছবি : কালবেলা
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত জাতীয় এক সংলাপ। ছবি : কালবেলা

মানব পাচার একটি সংগঠিত অপরাধ হিসেবে চলমান রয়েছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃত, যার মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (২ আগস্ট) ঢাকায় আয়োজিত জাতীয় এক সংলাপে এমন কথা বলেন আলোচকরা। বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশনের কাউন্টার ট্রাফিকিং ইন পারসনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংলাপের আয়োজন করে।

সংলাপে মানব পাচার মোকাবিলায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ এবং অধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রতিশ্রুতির কথাও আসে সংলাপে। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনেরই যত্ন নেওয়ার পাশাপাশি ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি করতে হবে, যাতে কেউ পাচারের শিকার না হয়।

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব পাচারের ক্ষেত্রে দুর্বলতা এবং মূল কারণগুলো মোকাবিলার জন্য ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং তাদের কল্যাণের জন্য সবার সহযোগিতা দরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী মন্তব্য করেন, অভিবাসন প্রক্রিয়াকে উন্নত করতে এবং বাংলাদেশি নাগরিকদের জন্য এটিকে সহজ, টেকসই এবং সময়োপযোগী করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আরও নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ই-পাসপোর্ট চালু করেছি।

আরও পড়ুন : স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড পেলেন কালবেলার সাংবাদিক রীতা-মাহমুদুলসহ ১০ জন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X