কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে ২৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।

সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন- ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মীর আশরাফ আলী, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খান, পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নূরুন্নবী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায় ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীন।

এছাড়াও বদলি হওয়া অন্যরা হলেন- অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মোকতার হোসেন, ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, রংপুর মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আ. স. ম. মাহাতাব উদ্দীন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, ঢাকার পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এবং রংপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X