সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভার শিল্পাঞ্চলে ফের মজুরি বৃদ্ধির আন্দোলন

সাভার শিল্পাঞ্চলে আন্দোলনরত শ্রমিকরা। ছবি : কালবেলা
সাভার শিল্পাঞ্চলে আন্দোলনরত শ্রমিকরা। ছবি : কালবেলা

ঢাকার সাভার শিল্পাঞ্চলে আবারও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এবার তারা মাসিক বেতন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন।

শিল্প সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে আশুলিয়া বেল্টে নিট এশিয়া, ডেকো, এনভয়, ভিনটেজ, নাসা, সেতারাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ শেষে গত সপ্তাহ এবং চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গতকাল পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে এ বিক্ষোভ শুরু করে। এসময় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে দেয়।

সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত ডেকোসহ বেশ কয়েকটি কারখানার অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো সড়ক অবরোধের তথ্য পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গতকাল নাসায় সামান্য ঝামেলা হওয়ার পর নাসা বন্ধ ছিল। আজকে কিছু কারখানার শ্রমিকরা কোথা থেকে কি তথ্য পেয়ে আন্দোলন করেছে। তা আমরা বিস্তারিত জানি না।

তিনি আরও বলেন, মূলত ২৫ হাজার টাকা বিষয় না। শ্রমিকদের দাবি হচ্ছে, কারখানায় মালিক আসে না, তাদের সঙ্গে কথা বলে না। তাদের দাবি যে মেনে নিয়েছে, সেটা মালিক পক্ষ এসে তাদের আশ্বস্ত করে কারখানা খুলে দেওয়া হোক।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে আজ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ১৫টি এবং ৪টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে পোশাক খাতের মজুরির ৫টি গ্রেড কমিয়ে ৪টি করা হয়। তবে গ্রেড ৪-এর নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঠিক রেখে বাকি তিন গ্রেডে বাড়ানো হয়।

এক্ষেত্রে গ্রেড ৩-এর মজুরি ১৩ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। গ্রেড ২-এর মজুরি ১৩ হাজার ২৫ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড ১- এর মজুরি ১৪ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X