কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এক জঘন্য শাসনের উদাহরণ : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত ‘স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার : এনজিওদের সহায়ক ভূমিকা’ শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন। এই সময় যেন আবার ফিরে না আসে।

তিনি বলেন, আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব।

আইন উপদেষ্টা বলেন, তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।

আসিফ নজরুল আরও বলেন, অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X