কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রিসেট বাটন’-এর ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

মো. মাহফুজ আলম। পুরোনো ছবি
মো. মাহফুজ আলম। পুরোনো ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত শব্দ ‘রিসেট বাটন’। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ থেকে উচ্চারিত এই শব্দযুগল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

অবশেষে রিসেট বাটনের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, রিসেট বাটন বলতে স্যার (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) যেটা বলেছেন- তা হচ্ছে ‘ব্যবস্থা’। এটা কোনোভাবেই ’৭১ নয়, কোনোভাবেই মুক্তিযুদ্ধ নয়।

তিনি বলেছেন, যে ব্যবস্থা দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়, সেই ব্যবস্থাকে রিসেট করার কথা বলেছেন স্যার। সেই ব্যবস্থার ওপর ‘রিসেট বাটন’ টেপা হবে, আমরা একটা ‘নতুন ব্যবস্থা’র ভেতরে ঢুকব’।

গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’র ইউটিউব চ্যানেলে খালিদ মহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এসময় মাহফুজ আলম তার ব্যাখ্যা তুলে ধরে বলেন, আন্দোলনে নাহিদ ইসলাম যে এক দফা ঘোষণা করেছিলেন, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, স্যার মূলত সেই ব্যবস্থার কথাই বলেছেন। ১৯৭১ ও মুক্তিযুদ্ধ সরকার ও আন্দোলনকারীদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ও আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের সবার অবস্থান খুবই স্পষ্ট যে- ১৯৭১ আমাদের জন্য একটা মাইলস্টোন। ওখান থেকে আমরা শুরু করব। শুধু ওখান থেকেই নয়, আমাদের একটা বিষয় অনালোচিত ছিল ‘৪৭-এর প্রশ্ন। আমরা ’৪৭, ’৭১ ও ’২৪ কে এক সুতোই গাঁথার চেষ্টায় আছি।

প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী বলেন, পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করেছিল বিশেষ করে বাঙালি মুসলমান, এই লড়াইটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। ’৭১ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, তরুণরা ‘রিসেট বাটন’ চেপেছে; সব পুরনো শেষ- বলে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। তার এই বক্তব্য নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

১০

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১১

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১২

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৩

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৪

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৫

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৬

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৯

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X