কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার। ছবি : কালবেলা
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার। ছবি : কালবেলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিকভাবেও অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে গণ্য করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এতে মন্ত্রণালয়ের সব বিভাগ থেকে মনোনীত একজন করে নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সব নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক অবস্থায় শনাক্তকরণই পারবে স্তন ক্যান্সারের যুদ্ধে জয়ী করতে। লেবার ওয়ার্ডে প্রসূতির স্বামীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করা যেতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করেন।

সেমিনারে মূল প্রতিপাদ্যের উপর পেপার উপস্থাপন করেন সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শোভন সাঈদ এবং সার্জারি বিভাগের মেডিকেল অফিসার আজমাঈনা তাজরিয়ান।

এ সময় ডা. শোভন সাঈদ তার বক্তব্যে স্তন ক্যান্সারের লক্ষণ, পরীক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন। এরপর আজমাঈনা তাজরিয়ান স্তন ক্যান্সারের স্ক্রিনিং ও ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বিষয় উপস্থাপন করেন।

উপস্থাপনা শেষে সেমিনারে প্রশ্ন উত্তর পর্ব ও মুক্ত আলোচনায় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ ছাড়াও সেমিনারে নিয়মিত স্তন ক্যান্সারের স্ক্রিনিং, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভয় নির্মূল করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যান্সার অন্য সাধারণ রোগের মতোই। স্তন ক্যান্সার হলেই সম্পূর্ণ স্তন ফেলে দিতে হয় না। স্তন ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘ যাত্রা। ধৈর্য সহকারে চিকিৎসকের প্রদানকৃত প্রতিটি চিকিৎসা গ্রহণ করতে হবে।

সবশেষে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার হাসপাতালের সেবাগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১০

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১১

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১২

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৫

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৬

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৭

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৮

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৯

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

২০
X