কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতের অমুসলিম কমিটির সভাপতি ভবেশ চন্দ্র ঐক্য পরিষদের নন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের লোগো। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় অমুসলিমদের নিয়ে কমিটি গঠন করা নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, সংগঠনে সভাপতি হিসেবে ভবেশ চন্দ্র বর্মনের যে নাম এসেছে তিনি পীরগাছা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি নন, উনি অন্য লোক।

রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শনিবার (২৬ অক্টোবর) বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে, পীরগাছা উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখা গঠন করা হয়েছে। উক্ত সংগঠনে সভাপতি হিসেবে ভবেশ চন্দ্র বর্মনের যে নাম এসেছে তিনি পীরগাছা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি নন, উনি অন্য লোক।

উল্লেখ্য, রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিটির নাম ঘোষণা করেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।

কমিটিতে সভাপতি হিসেবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া সহসভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক হিসেবে দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

তবে পরে শনিবার (২৬ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলার জামায়াত নেতারা জানান, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অমুসলিমদের নিয়ে কোনো কমিটি করা হয়নি। তবে সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ‘নাগরিক সেবা কমিটি’ গঠন করা হয়েছে। এ বিষয়টি মিডিয়ায় ভুলভাবে এসেছে বলেও দাবি দলটির স্থানীয় নেতাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X