শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক পাটমন্ত্রীর বাসায় অভিযান নিয়ে যা জানাল ডিবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযান নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে, ভবিষ্যতে ডিবির যে কোনো অভিযানের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দৈনিক প্রথম আলোর অনলাইন পোর্টালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযান সম্পর্কিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণ করে গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাসার দারোয়ান পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহায়তায় উক্ত বাসা তল্লাশি অভিযান শেষ করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে উক্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

ডিবির তল্লাশি অভিযান সম্পর্কে কোনো রকম বিভ্রান্তির সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১০

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১১

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১২

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৩

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৪

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৫

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৬

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৭

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৮

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৯

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

২০
X