কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কবে আসবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর

কবে আসবে শীত। ছবি : সংগৃহীত
কবে আসবে শীত। ছবি : সংগৃহীত

নভেম্বরের শুরুতেও দেশের অধিকাংশ স্থানে এখনো ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শুক্রবার (০১ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং অধিকাংশ জায়গায় তা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। তবে ইতোমধ্যে দেশের উত্তর অংশে শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার (২ নভেম্বর) সকালে ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের তাপমাত্রা আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে। দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক থাকবে।

এ দিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

শীত কবে থেকে পড়বে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তাদের ধারণা, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে।

গরম না কমার বিষয়ে তিনি আরও বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১০

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১১

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১২

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৪

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৫

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৬

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৭

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৯

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X