কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি : সংগৃহীত
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি : সংগৃহীত

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেকগুলো মামলা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

এর আগে, সন্ধ্যায় নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।

তার আগে, রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- খিলগাঁও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল (৫৪), খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল (৪৯) ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ (৪০)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X