কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কার্বন নিঃসরণ কমাতে নতুন জোট ‘জি জিরো’ গঠন

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সদস্যরা। ছবি : সংগৃহীত
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সদস্যরা। ছবি : সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন ৪টি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো ‘জি জিরো’ ফোরাম।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ এ গঠিত এই ফোরামে আছে ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।

দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করতে একটি যৌথ ঘোষণাও দিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরি তোবগে, সুরিমানের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।

ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট, আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য। যৌথ ঘোষণা শেষে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

দক্ষিণ এশিয়ার এই সাংবাদিক নেতাদের তিনি জানান, নতুন ফোরামের লক্ষ্য এটা প্রমাণ করা যে কার্বন নিরপেক্ষতা শুধু সম্ভব নয়, অপরিহার্য। জলবায়ুর ভয়ংকর অভিঘাত ঠেকাতে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা পেতে একযোগে কাজ করবে এই দেশগুলো। উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোকেও ‘জি জিরো’ ফোরামে যুক্ত করার কথা জানান তিনি। ভুটান যেহেতু এই ফোরামের নেতেত্বে আছে তাই দক্ষিণ এশীয় জলবায়ু সাংবাদিকদের সংগঠনকেও ফোরামে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ভুটানের প্রধানমন্ত্রীর এ প্রস্তাবে সাড়া দিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব বলেন, সবাই সত্যিকার অর্থে জলবায়ু যুদ্ধে ইতিবাচক ভুমিকা রাখলে এ অঞ্চলের জলবায়ু উদ্বাস্তু কয়েক কোটি মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সহজ হবে। কার্বন নিঃসরণ কমাতে শুধু কাগুজে চুক্তি কিংবা ঘোষণা নয় শিল্পোন্নত দেশ ও বিশ্ব বানিজ্য প্রতিষ্ঠানগুলোকেও দায়বদ্ধ করতে ফোরামকে উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।

দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার জন্য সাংবাদিক নেতৃবৃন্দকে ভুটান সফরের আমন্ত্রণও জানান দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ফোরামের যৌথ ঘোষণায় সই শেষে সুরিনামের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট চান সানতোখির সাথেও সৌজন্য সাক্ষাত করেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্টে ফোরামের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X