কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এনজিও ব্যুরো এনজিওসমূহের অভিভাবক

এনজিওবিষয়ক ব্যুরো। ছবি : সংগৃহীত
এনজিওবিষয়ক ব্যুরো। ছবি : সংগৃহীত

এনজিও ব্যুরো এনজিওসমূহের অভিভাবক আখ্যায়িত করে এনজিওর নিবন্ধন, প্রকল্প অনুমোদন, স্থানীয় প্রশাসন থেকে প্রত্যায়ন প্রাপ্তি ও অর্থছাড়করণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন বক্তারা। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) ঢাকা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান। এডাব ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনিজওবিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও নীরিক্ষা) মো. আনোয়ার হোসেন, এডাব কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ, মাসুদা ফারুক রত্না, কার্যনির্বাহী পরিসদ সদস্য মো. আনোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন, এডাব পরিচালক একেএম জসীম উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এডাব ঢাকা মহানগর শাখার সদস্য-সচিব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খলিফা। স্বাগত বক্তব্য দেন এডাব ঢাকা মহানগর শাখার সহসভাপতি মো. জসিম উদ্দিন। ধারণাপত্র উপস্থাপন করেন এডাব ঢাকা মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবদুর রাজ্জাক খলিফা।

এডাব-এর কর্মসূচি পরিচালক কাউসার আলম কনকের পরিচালনায় সেমিনারে প্রায় ৬০টি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মো. সাইদুর রহমান বিভিন্ন সমস্যাসমূহ নিরসনে আইনি পরিবর্তন, পরিপত্র প্রণয়ন, প্রত্যেক এনজিওর জন্য জেলা পর্যায়ে ফাইল সংরক্ষণ করা ইত্যাদির প্রতি গুরুত্ব দেন। এনজিওবিষয়ক ব্যুরোর নিবন্ধিত এনজিওর সংখ্যা বৃদ্ধি, ছোট এনজিওগুলোকে কাজ করার সুযোগ দেওয়া, সার্টিফিকেট পেতে ডকুমেন্ট আপডেট করা, লোকাল রিসোর্স মোবিলাইজেশনে এনজিওদের কার্যকর ভূমিকা পালনে গুরুত্বারোপ করেন। আলোচনায় কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এনজিও ব্যুরোকে অধিদপ্তর করা, বিভিন্ন এনজিও বিভিন্ন রেজিস্ট্রেশন অথরিটির কাছে নিবন্ধিত না হয়ে সকল এনজিওর নিবন্ধন এনজিও ব্যুরোর অধীনে হওয়া, এনজিওর সংজ্ঞা নির্ধারণ, এনজিওর নিবন্ধন, নবায়ন, সুশাসন বিষয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ, নিবন্ধন ও নবায়নসহ প্রকল্প অনুমোদন ও অর্থছাড়করণের সময়সীমা কমানো, নিবন্ধন না দিতে পারলে জমাকৃত টাকা সংশ্লিষ্ট এনজিওকে ফেরত দেওয়া, এডাব-এর সদস্য এনজিওর নিবন্ধন সহজ করা, জেলা মাসিক সমন্বয় সভায় সমন্বয়ক হিসেবে এডাব এর জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া, ছোট এনজিওসমূহে স্থানীয় ফান্ড পেতে সহায়তা ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X