শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে যে কারণে বৃষ্টির পানি দোতলা পর্যন্ত উঠেছিল

টানা ভারী বর্ষণে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ছবি : সংগৃহীত
টানা ভারী বর্ষণে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ছবি : সংগৃহীত

গত দুই যুগে বান্দরবান শহরে এত উচ্চতায় পানি উঠতে কেউ দেখেনি। গত ৭ ও ৮ আগস্ট জেলার ‘ম্যাঅকছি ছড়া’ এলাকায় দোতলা ভবনের ছাদ পর্যন্ত পানি উঠেছিল। ডুবে গিয়েছিল জেলার বেশির ভাগ একতলা টিনের বাড়ি। জেলার অনেক এলাকা থেকে এখনও পানি নামেনি।

পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, গত ৮ আগস্ট বান্দরবান সদরে ১৫ দশমিক ৪৪ মিটার উচ্চতা পর্যন্ত পানি উঠেছিল। স্বাধীনতার পর এর চেয়ে উঁচুতে পানি উঠেছিল ১৯৯৯ সালের ১২ আগস্ট। তবে সে সময় পানি মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। আর এবার দু’দিনের বেশি সময় পানি দোতলা সমান উচ্চতায় স্থির থেকেছে।

গত ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৬৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি ছিল রেকর্ড। একই সময়ে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৬০০ মিলিমিটার। শহরের বিভিন্ন স্থানে পানিনিষ্কাশনের পথ আটকে রাখা এবং সেতু, বাড়ি ও নানা অবকাঠামো নির্মাণ করার কারণে মূলত বৃষ্টির পানি আটকে ছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও আবহাওয়া বিশেষজ্ঞদের মতও একই।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া বলেছেন, বান্দরবান ও চট্টগ্রামে আগস্ট মাসে সাধারণত বৃষ্টি বেশি হয়। কিন্তু টানা এক সপ্তাহ ধরে এ ধরনের অতি ভারী বৃষ্টি আগে কম হয়েছে। এর আগে ১৯৯৯ সালের ১২ আগস্ট সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। ফলে সেবারও পানির উচ্চতা বেড়ে গিয়েছিল।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বান্দরবান শহর ছাড়াও আশপাশের এলাকায় গত এক সপ্তাহ অতি ভারী বৃষ্টি হয়েছে। ওই পানি নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে নেমেছে। এর ফলে জেলাটিতে দীর্ঘ সময় পানি জমে থাকতে পারে।

বান্দরবান শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের ম্যাঅকছি ছড়া ছিল বৃষ্টির পানি নামা এবং ধারণ করার সবচেয়ে বড় জায়গা। গত কয়েক যুগে ছড়াটির বেশির ভাগ জায়গা ভরাট ও দখল হয়েছে। সেখানে অন্তত ছয়টি পাড়া বা আবাসিক এলাকা গড়ে উঠেছে। এর মধ্যে ওয়াপদা ব্রিজপাড়া, আর্মিপাড়া, হাতিমপাড়া ও কাশেম পাড়ায় কয়েক হাজার পরিবার বাস করে। অথচ ওই জায়গাটি একসময় ছিল জলাভূমি। সেখান দিয়ে বৃষ্টির পানি নেমে যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X