কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিয়া : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে জিয়াউর রহমান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ১৫ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করে। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী ওই কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে শাহ আজিজুর রহমানের মতো একজন কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধু এবং জেলখানায় জাতীয় চার নেতার খুনিদের পুনর্বাসন করেছেন। তাদের চাকরি ও রাজনীতি করার সুযোগ দিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেখান থেকে বঙ্গবন্ধুকন্যা দেশটাকে টেনে তুলে মর্যাদার আসনে বসিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর বঙ্গবন্ধু বুঝতে পারেন, এ স্বাধীনতা দিয়ে বাঙালি জাতির মুক্তি আসবে না। তাই তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং পাকিস্তানের অধিকাংশ সময় জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। কখনও পাকিস্তানিদের সঙ্গে আপস করেননি।’

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে পাকিস্তানে হত্যা করতে চেয়েও তারা বিশ্ববাসীর চাপে করতে পারেনি। পরে স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতালিপ্সু সেনা সদস্যরা তাকে সপরিবারে হত্যা করে। এর মাধ্যমে তাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল। দেশটাকে আবারও মিনি পাকিস্তান বানানোর জন্য তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল।’

কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনির সঞ্চালনায় শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X