কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি
বিডিআর হত্যাকাণ্ডের কফিন ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চায়। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করার জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে ৯ হন হতে পারে। সশস্ত্রবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি। উপদেষ্টা বলেন, এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর রাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয় বার ঘোষণা প্রদান করি।

উপদেষ্টা বলেন, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবার সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র-নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।

ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যা স্পষ্টতই প্রহসনের শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X