কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা ইউনাইটেডের নেতৃত্বে অনি-রবি

জেসিআই ঢাকা ইউনাইটেডের নতুন কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত
জেসিআই ঢাকা ইউনাইটেডের নতুন কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের-২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এএফএম ফাহমিদুর রহমান (অনি) লোকাল প্রেসিডেন্ট (এলপি) এবং রবিউল ইসলাম (রবি) সেক্রেটারি জেনারেল (এসজি) নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে জেসিআই ঢাকা ইউনাইটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

জেসিআই ঢাকা ইউনাইটেডের-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন- ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) মো. কামরুজ্জামান পাভেল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ডা. মো. আনামুল হক, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মীর মোহাম্মদ আলী ও মাহমুদ খান বিজু, ট্রেজারার শাহাদাত হোসেন সাদী, জেনারেল লিগ্যাল কাউন্সেল (জিএলসি) তাহিয়াদুল ইসলাম তামজিদ, ট্রেনিং কমিশনার মাকসুদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট খাদিজাতুল কুবরা, ডিরেক্টর স্বপ্নীল হায়দার ও আরিফ সিকদার, ডিজিটাল কমিটি চেয়ার ইজেল মোর্তুজা, ইভেন্ট কমিটি চেয়ার মো. জাহিদ হাসান আরজু এবং পাবলিকেশন কমিটি চেয়ার রঞ্জন মীর মহসীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী এম. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহমুদুল হাসান এবং এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। এতে জেসিআই বাংলাদেশের ২০২৫ সালের নির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদসহ সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের পাস্ট লোকাল প্রেসিডেন্ট মুন্তাসির মামুন।

নির্বাচন শেষে বিদায়ী লোকাল প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান পাভেল নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এএফএম ফাহমিদুর রহমানের কাছে ২০২৫ সালের নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরে নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৫ সালের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। সংগঠনটি ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি। তরুণ পেশাদারদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এই সংগঠনটি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর প্রায় ৩৫টি লোকাল চ্যাপ্টার সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ইউনাইটেড অন্যতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X