কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’

নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি : সংগৃহীত
নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা শুধু নাগরিকদের আমাদের পাশে চাই। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পুলিশ আপনাদের সঙ্গে কাজ করে যাবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।

রোববার (২২ ডিসেম্বর) কাফরুল থানা এলাকার ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এবং আমরা জবাবদিহিতার মধ্য দিয়েই কাজ করে যেতে চাই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনসেবার ব্রত নিয়ে আমরা শপথ গ্রহণ করেছি। কাজেই এটা থেকে সরে আসার আমাদের কোনো উপায় নেই। একই সঙ্গে পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ আমাদের নেই। বর্তমানে নাগরিকদের সংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা বেশ কম। তবুও এর মধ্য থেকে আমাদের কাজ করে যেতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়, আপনাদের অংশগ্রহণও প্রয়োজন।

তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে নিয়ে বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই। কাফরুল থানা এলাকায় কিছু সমস্যার কথা উঠে এসেছে। এর মধ্যে চাঁদাবাজি, ফুটপাত দখল, মাদক, কিশোর গ্যাং সমস্যা উল্লেখযোগ্য। ফুটপাতের বিষয়টি কিছুটা সংবেদনশীল, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং হলো সামাজিক সমস্যা। তাই এ সমস্যাগুলো প্রতিরোধের জন্য পারিবারিক অনুশাসন চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের পরিবারকে সচেতন করতে পারি, সমাজকে সচেতন করতে পারি তাহলে এ সমস্যাগুলো অনেকাংশে দূরীভূত হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে- তাই প্রত্যেকটি পরিবারে শৃঙ্খলার দায়িত্ব আমাদের সম্মানিত নাগরিকদের নিতে হবে। সমস্যা সমাধানের জন্য আইনগত ব্যবস্থা থেকেও সামাজিক ব্যবস্থা বেশি শক্তিশালী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনও তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X