কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ এএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার প্রেসসচিবের সঙ্গে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে প্রেস সচিব শফিকুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে প্রেস সচিব শফিকুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফ্রান্সে জুলাই বিপ্লবের অংশীজন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান নেতিবাচক প্রোপাগান্ডা ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা পালিয়ে গিয়ে বিপুল অর্থ ব্যয় করে দেশ বিরোধী মিথ্যা মিডিয়া প্রচারণা ও প্রোপাগান্ডা চালাচ্ছে। '২৪ এর ছাত্র-গণ বিপ্লবের সমর্থক সকল সাংবাদিককে এর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত সাংবাদিকেরা সে দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইনের সঞ্চালনায় সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা একটি আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠন গড়ে তোলার বিষয়ে একমত হন।

ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

নিজের দীর্ঘদিনের ফরাসি সংবাদমাধ্যম এএফপিতে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব জনমত গঠনে ফরাসি সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের তথ্য উপাত্ত সরবরাহ করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের তথ্য সন্ত্রাস রুখে দেওয়ার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বক্তব্যে অন্যান্য সাংবাদিকেরা বলেন, সাংবাদিক নামধারী কতিপয় ফ্যাসিবাদের দালাল ও স্বার্থান্বেষীর কারণে ফ্রান্সে সাংবাদিকদের অবস্থান অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছাছে। কিছু সাংবাদিক নামধারী ইউটিউবার বাংলাদেশি কমিউনিটির কথিত বিত্তশালীদের দয়া-দাক্ষিণ্য নিয়ে সাংবাদিকতা পেশাকে চরম বিতর্কিত করে তুলেছে। সুস্থ ও সৃজনশীল সাংবাদিকতার মাধ্যমে অপ-সাংবাদিকতা রুখে দেওয়ার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১০

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১১

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৩

চার জেলায় বন্যার আভাস

১৪

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৫

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৬

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৮

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৯

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

২০
X