কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ ভাবছে আমাদের বিপ্লব বেহাত হয়ে গেল’

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

এ সময় শফিকুল আলম বলেন, ‘সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেশার রাখতে পারি, তাহলে শেখ হাসিনাকে ঠিকই দেশে আনা হবে। তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছেন, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা।’

এ জন্য যত রকমের আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে বলেও জানান প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের বড় একটা জিনিস হলো আমরা রাষ্ট্রসংস্কার করতে চাই। সেই সংস্কার আমরা করছি। কিন্তু আমরা কিছু জিনিস দেখছি যে এমন কিছু কাজ হচ্ছে, যেখানে মানুষ ভাবছে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব বেহাত হয়নি। জুলাই বিপ্লব তার যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সে রকমই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে।’

জন-আকাঙ্ক্ষার বাংলাদেশে পুলিশের ভূমিকা নিয়ে শফিকুল আলম বলেন, ‘পুলিশ কি আগের মতোই থাকবে? পলিটিক্যাল গভর্নমেন্টের হয়ে খুনখারাবি করবে? মানুষের এগেনেস্টে ফেক কেস দিয়ে হ্যারাস করবে? নাকি পুলিশ হবে বাংলাদেশের মানুষের বন্ধু। সেটা নিয়েও কাজ করা হচ্ছে।’

বর্তমান সরকার রাষ্ট্রসংস্কারের কাজে অনেকগুলো উন্নয়ন ঘটিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে প্রতি মাসে অর্থনীতিতে উন্নয়ন, যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।’

বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান মো. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য নকীব মো. নসরুল্লাহ।

এ ছাড়া সেমিনারে আলোচক ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে সংযুক্ত এস এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সভাপতি তাইমুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১০

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১১

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১২

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৪

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৫

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৬

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৭

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৮

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৯

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

২০
X