কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য সুখবর দিল সৌদি আরব

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব। ২০৩৪ সালে অনুষ্ঠেয় ‘ফিফা বিশ্বকাপ’ সংশ্লিষ্ট প্রকল্পসমূহে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) ঢাকায় তার কার্যালয়ে আরব নিউজের কাছে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় বাংলাদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান।

আরব নিউজ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরবের ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এ জন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার। অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে।

আরব নিউজের সঙ্গে ঈসা আল দুহাইলান বলেন, বাংলাদেশি শ্রমিকদের কাতার বিশ্বকাপে খেলার আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি বাংলাদেশ থেকে নির্মাণ কোম্পানিগুলোকে সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা ১১টি স্টেডিয়াম নির্মাণ করব এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করব। এতে কোম্পানি এবং শ্রমিকদের উভয়ের জন্য অংশ নেওয়ার জন্য বড় একটি সুযোগ।

তিনি বলেন, শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজও চলছে। এটা বাংলাদেশের শ্রমিকদের জন্য খুব ভালো সুযোগ হবে।

আরব নিউজ বলছে, কাতারে ২০২২ সালের বিশ্বকাপের মেগা-প্রকল্পকে প্রায় ২০ লাখ প্রবাসী শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। তারা আটটি স্টেডিয়াম, একটি সম্পূর্ণ নতুন শহর, লুসাইল, দোহা মেট্রো, হোটেল এবং নতুন পরিবহণ রুট নির্মাণ ও সংস্কার করেছে।

রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, বাংলাদেশে প্রচুর সংখ্যক দক্ষ কর্মী রয়েছে। আমরা তাদের থাকার ব্যবস্থা করব এবং তাদের স্বাগত জানাতে পেরে খুশি। তারা খুব ভালো সুযোগ পাবে। বাংলাদেশি শ্রমিক এবং অভিবাসীরা কঠোর পরিশ্রমী ও বুদ্ধিমান।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার ভিসা প্রসেস করছি। সৌদিতে নির্মাণ ব্যবসায় শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে। আমরা আরও বাংলাদেশি শ্রমিকদের জায়গা দিতে ইচ্ছুক।

প্রসঙ্গত, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করেন। তারা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের বাইরে বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায়। সৌদি কেবল ২০৩৪ বিশ্বকাপই নয়, ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০২৯ সালে এশিয়ান শীতকালীন গেমস এবং ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X