কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত স্পেনের

স্পেন ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
স্পেন ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল প্রস্তুতকারক কোম্পানি সিডেনর। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

স্পেনের উত্তরাঞ্চলীয় বসক প্রদেশে অবস্থিত সিডেনর জানিয়েছে, তারা এখন থেকে ইসরায়েলে কোনো পণ্য রপ্তানি করবে না। প্রতিষ্ঠানটির ভাষায়, এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব খুবই সীমিত, কারণ ইসরায়েলে তাদের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশেরও কম।

এ ঘোষণার আগে আয়ারল্যান্ডভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিচ’ একটি প্রতিবেদন প্রকাশ করে, গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আইএমআই সিস্টেমে সিডেনর প্রায় ১,২০৭ টন স্টিল রপ্তানি করেছে।

স্থানীয় এক গণমাধ্যম জানায়, তদন্ত প্রকাশের পর জনমতের চাপ বাড়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিনদুই সামাজিক মাধ্যম ব্লুস্কাই-তে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সিডেনর জনমতের চাপে মাথা নত করেছে।’ তিনি আরও জানান, তিনি এখন স্পেনের ব্যবসায়ী সংগঠন সিইওই-এর অবস্থান জানার অপেক্ষায় আছেন। উল্লেখ্য, স্পেন সরকার এরই েমধ্যে দেশটির সব কোম্পানিকে ইসরায়েলি দখলদারিত্ব, বর্ণবিভেদ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে বলেও দাবি করা হয়। তবে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো কিছু অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসনের সবচেয়ে সরব সমালোচক হিসেবে উঠে এসেছে স্পেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৬০০র বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।

গত বছর স্পেন সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এ ছাড়া, সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপ। তার মতে, ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রেখে দ্বৈতনীতি অনুসরণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের পরাজয়ে বড় সুখবরের সঙ্গে দুঃসংবাদও পেল আর্জেন্টিনা

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

১০

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১১

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১২

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

১৩

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

১৪

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

১৫

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

১৬

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

১৭

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

১৮

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১৯

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

২০
X