কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

বসন্ত এসে গেছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে। নাহ! গান গাইছি না। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন, বাংলার বসন্তের প্রথম দিন।

শীতের তীব্রতা আর কুয়াশার অবগুণ্ঠন সরে এরই মাঝে দখিন দুয়ার থেকে বইতে শুরু করেছে ফাগুনের মৃদুমন্দ হাওয়া। পলাশ-শিমুল ডালে এরই মধ্যে রক্তিম আগুন জ্বলে উঠেছে দিকে দিকে। কোকিল তাই সঙ্গিনীর প্রণয় আকাঙ্ক্ষায় কুহু কুহু গাইতে শুরু করেছে। মৌমাছিরা মিলন ঘটাচ্ছে ফুলে ফুলে। ফাগুন হাওয়ায় হাওয়ায় গভীর গোপনে এ যেন ভালোবাসারই ডাক।

কবি বলেছিলেন, ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। কিন্তু বাংলার বসন্তে ফুল ফুটেছে। শীতার্ত বৃক্ষের পাতা ঝরে গিয়ে নতুন জীবনের আভাস ফুটে উঠছে ডালে ডালে। মাটির গভীর থেকেও যেন নতুন জীবনের হাতছানি ফাগুনের দুয়ারে দুয়ারে বার্তা দিয়ে যাচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথায়, ‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায়, ফাল্গুনী মোর মন বনে’। আসলে বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে। ডালে ডালে কোকিল। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে। এই সময়ে বাতাসে ফুলের রেণু ছড়ায়। নতুন প্রাণের উন্মোচনে প্রকৃতি হয়ে ওঠে বর্ণিল। ভালোবাসা যেভাবে মানুষের মনকে রাঙিয়ে তোলে। ভালোবাসাকে কেন্দ্র করেই মানুষসহ প্রাণ-প্রকৃতির সব সদস্যেরই জন্ম ও বেড়ে ওঠা। ঠিক এখানেই ভালোবাসায় বসন্তে এক হয়ে ওঠে।

বসন্তের এই প্রথম দিনে শীতের হিমেল নাজুকতা ভেঙে জেগে উঠেছে প্রকৃতির সমস্ত প্রাণ। দিকে দিকে সেই জাগরণের সাড়া পড়ে গেছে। সারা দেশের মতো এই ঢাকাতেও কোকিল তার সুরেলা কুহু কুহু ডাকে প্রণয়ের আহ্বান করতে পিছিয়ে নেই। সারা বছরের স্বপ্ন জমিয়ে সে যেন ভালোবাসার মৌসুমে এসে ঢেলে দিচ্ছে তার প্রেমময় সুর। সেই সুর প্রকৃতির সঙ্গে দোলা দেয় মানুষের মনকেও।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X