কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান বিশিষ্টজনদের

পুলিশ। ছবি : কালবেলা গ্রাফিক্স
পুলিশ। ছবি : কালবেলা গ্রাফিক্স

জনগণ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত জনতার পুলিশ হিসেবে দেখতে চায় বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, দেশে পুলিশের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা উদারচিত্তে আলোচনা হওয়া উচিত।

পুলিশের সঙ্গে জনগণের দূরত্বের গোড়ায় যাওয়ার আহ্বান জানিয়ে তারা বলেছেন, জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় করানো যাবে না। পুলিশের সঙ্গে জনগণের ‘ধাওয়া-পাল্টাধাওয়া’ সম্পর্কের সংস্কৃতি বদলাতে হবে।

বৃহস্পতিবার (০১ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ : নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান। বিশিষ্ট নাগরিকদের মধ্যে আলোচনার অংশ নেন নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম এবং সাবেক আইজিপি নুরুল হুদা‌।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্য রাখেন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা সংক্রান্ত উপকমিটির সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি গোলাম রসুল। এছাড়া শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, লেখক, খেলোয়াড়, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, অর্থনীতিবিদ, সাহিত্যিক, শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

ড. সলিমুল্লাহ খান বলেন, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সেখানে পুলিশ আছে। পুলিশ সমাজেরই অংশ। আমাদের দেশে পুলিশের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা উদারচিত্তে আলোচনা হওয়া উচিত।

তিনি বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্বের গোড়ায় যেতে হবে। জনগনের বিপক্ষে পুলিশকে দাঁড় করানো যাবে না।

আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তখনই ইতিবাচক হয়, যখন তারা দেখে এই বাহিনীটি কেবল আইন প্রয়োগ করছে না, বরং জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব গ্রহণ করছে। ‘জনতার পুলিশ’ মানে শুধু একটি পরিচয় নয়- এটি একটি দর্শন, যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে।

তিনি বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে- অস্ত্র নয়, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি। পুলিশ যদি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে, তবে তারা ‘ভয়ের প্রতীক’ নয়, বরং হয়ে ওঠে ‘ভরসার আশ্রয়’।

নুরুল কবির বলেন, রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে ওঠে তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না। তিনি বলেন, পুলিশকে জনতার পুলিশ হতে হলে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। ন্যায় বা অন্যায় দেখার মতো বুদ্ধিমত্তা থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১০

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১১

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১২

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৩

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৪

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৫

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৬

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৭

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৮

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৯

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

২০
X