কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী থেকে লাখ টাকা উপহার পেলেন স্টেডিয়ামে পতাকা বিক্রি করা যুবক

পতাকা বিক্রি করা যুবকের হাতে উপহার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
পতাকা বিক্রি করা যুবকের হাতে উপহার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়, সেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। সেখানে ভুলবশত একজন সেনাসদস্য পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। সে ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে ১ লাখ টাকা উপহার দিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১১ জুন) বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।

গুলিস্থান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ চলছিল, তখনও গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভেতরে যাওয়ার আশায় ভিড় করছিলেন, যাদের অধিকাংশের কাছেই টিকেট ছিল না। সেনাবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বারবার মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এরই মাঝে ৪ নাম্বার গেটের বাইরে বিনা টিকেটে খেলা দেখতে আসা কিছু মানুষ সব সতর্কতা উপেক্ষা করে একযোগে গেটে চাপ সৃষ্টি করে এবং একপর্যায়ে একটি বিশৃঙ্খল মবের মতো ভিতরে ঢুকে পড়ে। আন্তর্জাতিক খেলা চলাকালীন এই বিশৃঙ্খলা চলতে থাকলে দেশের সুনাম ক্ষুণ্ণ হতো। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়, যেখানে এই মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয়।

এরই মাঝে দুঃখজনকভাবে একজন সেনাসদস্য এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। নিঃসন্দেহে, এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে আবেগতাড়িত হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত কাজটি করেছেন। তবুও, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাই ঘটনাটি সেনাবাহিনীর নজরে আসার সঙ্গে সঙ্গেই এই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করা হয়। তার সঙ্গে ঘটে যাওয়া এই বিচ্ছিন্ন ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করা হয়। সেইসঙ্গে তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আশা করা যায় তিনি আরও উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সেনাসদস্যের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনাবাহিনী আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে সবসময় আছে, থাকবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। কারও ক্ষতির কারণ হতে সেনাবাহিনী কখনই চায়না। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতেও বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

১০

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

১১

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

১২

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

১৩

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

১৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১৬

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১৭

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১৮

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৯

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

২০
X