কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ
বার্নিকাটের গাড়িবহরে হামলা

মার্কিন দূতাবাসে তথ্য চেয়ে ডিবির চিঠি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় তথ্য চেয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সম্প্রতি আদালত কর্তৃক মামলার অধিকতর তদন্তের আদেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তদন্তে সহযোগিতা চেয়ে ওই চিঠি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে দেওয়া হয়েছে।

যে চিঠিতে বলা হয়েছে, এই মামলার বিষয়ে দূতাবাসের কাছে কোনো ‘তথ্য’ ও ‘পর্যবেক্ষণ’ থাকলে তা যেনো জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব দ্রুত তদন্তকাজ শেষ হবে। যদি দূতাবাসের কাছে কোনো তথ্য থাকে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আদালত অধিকতর তদন্তের আদেশের পর ডিবির সহকারী কমিশনার রাজন কুমার সাহাকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার (৩১ আগস্ট) দূতাবাসে ওই চিঠি পাঠান। যুক্তরাষ্টের দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কার্যালয়ের সিনিয়র ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর বরাবর চিঠিটি পাঠানো হয়।

ওই চিঠিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করে বলা হয়েছে, মামলায় আদালত ২০২১ সালের মার্চে ৯ জনের নামে অভিযোগ গঠন করেন। অভিযুক্তরা হলেন- ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, নাইমুল ইসলাম, রাজীবুল ইসলাম, সাজু ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম, অলি আহমেদ ও মোজাহিদ আজমি।

তবে মামলার অধিকতর তদন্তের আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। আবেদনের প্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে চিঠিতে বলা হয়েছে। বাদী বদিউল আলম মজুমদারের সঙ্গেও কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িতে হামলা হয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মার্শা বার্নিকাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১০

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১১

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১২

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৩

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৫

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৬

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৭

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৮

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৯

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

২০
X