কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:৩৭ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ

জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

দেশের সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ ঘটেছে। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী।

মুখ্য আলোচক হিসেবে গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের যথাযোগ্য মর্যাদা দিয়ে সামাজিকভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সবার দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাইয়ুম সুবহানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মহাসচিব মুফতি ইমাদ উদ্দীন, হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট পীর ছারছিনা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, সাইদ আহমদ, সামিউল ইসলাম, ইমরানুল বারী সিরাজী, আবদুল্লাহ আল মাসউদ খান, আখতারুজ্জামান, যুবায়ের রশিদ, হাকিম আজহারুল ইসলাম নোমানী, খায়রুল ইসলাম আজাদী, শরীফুল হক আব্বাসী, আলাউদ্দিন ও আবুল কালাম আজাদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহসভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X