বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের অভিযানের পরে নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন

বুধবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। ছবি : কালবেলা
বুধবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। ছবি : কালবেলা

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ‘ভোলাগঞ্জ সাদা পাথর’ এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে ক্ষতিসাধন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় কাজ করছে। খুব দ্রুতই তারা প্রতিবেদন জমা দেবে। এরই মধ্যে অনেক প্রভাবশালী লোকজনের যোগসাজশ পাওয়া গেছে প্রাথমিক অনুসন্ধানে। যাদের বিরুদ্ধে এই পাথর লুটপাটের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।

দুদক জানায়, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সংস্থাগুলোর অবহেলা ও অসাধু যোগসাজশে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিমের পর্যবেক্ষণে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, পাথর চুরি রোধের দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরসমূহ, তথা— খনিজ সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসমূহ এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার কারণে এ পর্যটন এলাকা থেকে কয়েক শতকোটি টাকার সমমূল্যের পাথর অবৈধভাবে উত্তোলন করে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে দুদকের অভিযানের পরে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় (১) জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর দায়িত্ব পালন, (২) গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন, (৩) অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ অভিযান বন্ধ অব্যাহত রাখা, (৪) পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা এবং (৫) চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া—এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযানকালে এলাকাবাসী ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয়, দুর্নীতি ও আত্মসাৎ প্রতিরোধে ও প্রতিকারে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X