বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুয়া মামলা, কাউকে চিনি না’, আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ব্যবসায়িক পার্টনার করার নামে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদী জানান, ‘গত ১০ নভেম্বর মামলাটিতে আসামিদের (মেহজাবীন ও আলিসান) আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির হননি। এ জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

আদালত গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানার খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন মেহজাবীন চৌধুরী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে এ মামলাকে ‘ভুয়া, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ বলে অভিহিত করেছেন।

মেহজাবীন লিখেছেন, ‘আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না।’

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী তার নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখান। এই বিশ্বাসে আমিরুল ইসলাম নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন।

অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পর মেহজাবীন ও তার ভাই ব্যবসায়িক কার্যক্রম শুরু না করে কালক্ষেপণ করতে থাকেন। বাদী গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।

বাদী আমিরুলের অভিযোগ, “ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন আমাকে অকথ্য ভাষায় গাআগাল করেন। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।’”

এভাবে জীবননাশের হুমকি পেয়ে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ আমিরুল ইসলাম আদালতে মামলাটি দায়ের করেন।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মেহজাবীন তার পোস্টে আরও লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতোমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’

তিনি গণমাধ্যমকর্মীদের ‘ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ না করার’ অনুরোধ জানান এবং ভক্তদের ‘বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে’ থাকার আহ্বান জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X