রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা

রাজশাহীতে যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা। ছবি : কালবেলা
রাজশাহীতে যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বাড়িতে ককটেল হামলাও চালানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট ধরে বাড়িতে এমন তাণ্ডব চলে।

খালেদ হাসান বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। আর মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন।

খালেদ হাসান বিপ্লব গত বছরের ৫ আগস্ট থেকেই বাড়িতে নেই। তাকে খুঁজতে গিয়ে চালানো এ হামলায় বাড়িতে থাকা ৩টি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসিসসহ বাড়ির সব আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে আছেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে প্রায় ১০০-১৫০ জন ব্যক্তি তাদের বাড়িতে আসেন। তখন বাইরে মূল ফটকে তালা দেওয়া থাকায় তারা ঢুকতে পারছিলেন না। পরে ৩০-৪০ জন ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। পরে ভবনের সিঁড়ির পাশের আরেকটি গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। দোতলায় উঠে তারা খালেদ হাসান বিপ্লবকে খুঁজতে থাকেন।

তাকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাঁধা দিতে গেলে খালেদের মা খালেদা বেগমকে হাতুড়িপেটা করা হয়। একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল। খালেদের মা তখন কয়েকজনের পা ধরে পড়ে যান। পরে আগুন না দিয়ে ওই ব্যক্তিরা ফিরে যান। তবে নামার সময় নিচতলায় থাকা ৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে যান তারা। এ ছাড়া তখন বাড়িটি লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরিবারের সদস্যরা ঘটনার পর ৯৯৯-এ ফোন করলে পুলিশের টহল দলের তিনজন সদস্য রাতেই বাড়িটি দেখে যান। তারা খালেদা বেগমকে আগে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে ভয়ে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে যেতে পারেননি খালেদা বেগম।

এ বিষয়ে যুবলীগ নেতা খালিদ হাসান বিপ্লব বলেন, ৫ আগস্টের পর থেকেই আমি দেশের বাইরে। মুখোশ পরে একদল লোক আমার বাড়িতে হামলা চালিয়ে সব তছনছ করে দিয়েছে। আমার বৃদ্ধ মায়ের ওপর হামলা চালিয়েছে। আতঙ্কে চিকিৎসা নিতেও অপারগতা প্রকাশ করছে। ট্রমা কাটলে হয়তো তিনি চিকিৎসা নিতে পারবেন।

জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমার কাছে কেউ অভিযোগও করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X