ফাহিম ফয়সাল
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

ইলিশের প্রজনন সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে শনিবার (৪ অক্টোবর) থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে শুরু হয়েছে সরকারের ঘোষিত ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

তবে নিষেধাজ্ঞা কার্যকরের আগের দিন শুক্রবার (৩ অক্টোবর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। পদ্মার তীরে বসে শত শত মানুষ ইলিশ ভোজে মেতে ওঠেন। প্রেমিক যুগল, পরিবার ও বন্ধুদের জমজমাট উপস্থিতিতে সেখানে যেন ইলিশ উৎসবের রূপ নিয়েছিল।

রেস্তোরাঁগুলোতে উপচে পড়া ভিড়

এখানকার জনপ্রিয় কয়েকটি রেস্তোরাঁয় রাত ৯টার মধ্যেই ইলিশের স্টক শেষ হয়ে যায়। শখের ইলিশ, কুটুমবাড়ি, নিরালাসহ আশপাশের প্রায় সব রেস্তোরাঁ ছিল দর্শনার্থীতে ঠাসা। শারদীয় দুর্গাপূজা শেষ ও সাপ্তাহিক ছুটির কারণে ঢাকাসহ আশপাশের জেলা-উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায়।

ইলিশ খেতে রেস্টুরেন্ট গুলোতে উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা

এদিন পদ্মার পাড়ে প্রকৃতির সৌন্দর্য ও নির্মল বাতাস উপভোগের পাশাপাশি ইলিশ খাওয়ার অভিজ্ঞতা নিতে মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঘাট এলাকায় ছিল উৎসবের আমেজ। কেউ গল্প করছেন, কেউ দলবেঁধে গান করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ পরিবার বা প্রিয়জনদের সঙ্গে ইলিশ ভোজে ব্যস্ত।

পুরান ঢাকা থেকে আসা রিফাত আরা বলেন, আমরা কয়েক বান্ধবী মিলে এখানে এসেছি ইলিশ খেতে। জীবনে প্রথমবার এখানে এসেছি। ইলিশের দাম একটু বেশিও হলেও খুব ভালো লাগছে।

ঢাকার মোহাম্মদ এলাকা থেকে পরিবার নিয়ে আসা বেসরকারি চাকরিজীবী আফজাল হোসেন বলেন, মাঝেমধ্যেই ইলিশ খেতে পরিবার নিয়ে মাওয়া আসি। তবে আজ এসেছি শেষবারের মতো ইলিশ খেতে, কারণ শনিবার থেকে ধরা-বিক্রি বন্ধ হয়ে যাবে।

অন্তত পাঁচজন রেস্তোরাঁ ব্যবসায়ী জানান, শুক্রবার রাতেই তাদের সব ইলিশ বিক্রি হয়ে গেছে। বিক্রিও বেশ ভালো হয়েছে।

বাজারে ইলিশের দামে আগুন

নিষেধাজ্ঞার আগের দিন মাওয়া ও শিমুলিয়া ঘাটের আড়ত ও বাজারগুলোতে ইলিশের দাম ছিল চড়া। বড় ইলিশ কেজিপ্রতি সাড়ে তিন হাজার টাকা এবং ছোট ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দুদিন আগে বড় ইলিশের দাম ছিল ৩ হাজার টাকা, আর ছোট ইলিশ ৬০০–৭০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার প্রতিটি বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

ইলিশ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, শনিবার থেকে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তখন টাকা থাকলেও ২২ দিন ইলিশ কিনতে পারবো না। তাই এখনই বেশি করে ইলিশ কিনে রাখছি, যদিও দাম অনেক বেশি।

মাওয়া মৎস্য আড়তের বিক্রেতারা জানান, গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ কম থাকলেও চাহিদা ছিল বেশ। ছোট ইলিশ হালি প্রতি বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৭০০ টাকায়। ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজিপ্রতি ২,২০০ থেকে ২,৫০০ টাকায়। এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম উঠেছে ৩,৫০০ টাকা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X