কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, প্রত্যাশা তামিম ইকবালের

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তামিম ইকবাল। ছবি : কালবেলা
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তামিম ইকবাল। ছবি : কালবেলা

বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আবার আগের মতো ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে জেলা ফুটবল অ্যাকাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বেলুন ও ফেন্টুর উড়িয়ে এর উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে বিদ্যুৎ বয়েজ ক্লাব।

তামিম ইকবাল বলেন, ‘বগুড়ায় ক্রিকেট অ্যাকাডেমি হলে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি। আমার খুবই প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবার ফিরবে।’

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামেন খেলোয়াড়রা।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। খেলা শুরুর আগেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।

খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। তবে খেলার পুরোটা সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রাফি ও প্রাইজমানি তুলে দেন তামিম ইকবাল খাঁন।

এতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল অ্যাকাডেমির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১০

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১১

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১২

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৩

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৪

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৫

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৬

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

২০
X