কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে চারজন নিহতের ঘটনায় বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

বিদ্যুৎ বিভাগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিদ্যুৎ বিভাগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে চারজন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেসকো গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস হতে মিরপুরের হাজী রোড এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক রূপনগর বি ও বি (ডেসকো) বিভাগের আওতাধীন রূপালী হাউজিং ও রূপনগর ফিডার বন্ধ করে দেয়।

বৃষ্টির মধ্যেই দ্রুত পরিদর্শন টিম (গ্যং) পাঠালে দেখা যায়, ওই এলাকার রাস্তা পানিতে ডুবে আছে। পরিদর্শন টিম সব এলাকা পরিদর্শন করে কোনো এলটি/এইচটি লাইন ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি।

এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ও বস্তিপ্রবণ হওয়ায় আশপাশ এলাকার ছয়টি ট্রান্সফরমার বন্ধ রেখে রাত ১১টা ২৭ মিনিটে রূপালী হাউজিং ও রূপনগর ফিডার চালু করা হয়। পরে প্রতিটি ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় রাত সাড়ে ১২টার মধ্যে সব ট্রান্সফরমার চালু করা হয়। গ্রাহকের ইন্টারনাল সার্ভিসের ওয়্যারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাধায়ক ও মর্মান্তিক। তদন্তপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সচেতনতা ও সাবধানতাই বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করবে। কোনো অবস্থাতেই খোলা বিদ্যুতের তার বা ভেজা তার বা ভেজা তারে লাগানো জিনিসপত্র স্পর্শ করা যাবে না। যে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সেবা পেতে ১৬৯৯৯ নম্বরে গ্রাহকরা ফোন করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X