কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন ভিপি নুর

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নেতারা।

এ সময় নুরুল হক নুর বলেন, এক সময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১ ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদযাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, লেখক ও গবেষক রাখাল রাহা, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারি মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X