কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
এলিভেটেড এক্সপ্রেসওয়ে

খুলে গেল বনানীর এন্ট্রি র‌্যাম্প-২

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

খুলে দেওয়া হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী এন্ট্রি র‌্যাম্প-২। এতে বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে ফার্মগেটে যাওয়া যাবে। বহুমাত্রিক ব্যবহারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে অর্থনৈতিক সুফল মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কাজী মো. ফেরদাউস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকে বনানী ও মিরপুর কালশি থেকে আসা গাড়ি বনানী এন্ট্রি র‌্যাম্প-২ দিয়ে উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট যেতে পারবে।

গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন থেকেই রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত গাড়ি চলাচল শুরু হয়। গত ১৮ সেপ্টেম্বর থেকে এক্সপ্রেসওয়েতে চলছে বিআরটিসির বাস। তবে এ পথে মোটরসাইকেল ও তিন চাকার যান চলাচল নিষিদ্ধ রয়েছে।

১৫টি র‌্যাম্পের মধ্যে ১৩টি র‌্যাম্প নিয়ে চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ‘বনানী এন্ট্রি র‌্যাম্প-২’ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে বনানী ও মিরপুর কালশি থেকে গাড়িগুলো সহজেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফার্মগেট আসতে পারবে। এখন চালুর অপেক্ষায় রয়েছে মহাখালীর এন্ট্রি র‌্যাম্প।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০০৯ সালে। ২০১১ সালে এটি নির্মাণ চুক্তি সই হয়। কথা ছিল ২০১৩ সালের মধ্যে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে। তবে নির্ধারিত সময়ের প্রায় ১০ বছর পর আংশিক উদ্বোধন করা হয় গত ২ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলেছে ১২ লাখ ৭৮ হাজার ২৩৫টি। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ১০ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১০

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১১

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৩

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৫

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৬

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৭

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৮

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৯

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

২০
X