কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ড মঞ্জুরের ৪ দিনেও বাইডেনের ‘ভুয়া’ উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদে নিতে পারেনি ডিবি 

কথিত বাইডেনের উপদেষ্টা মিয়ান আরেফী। ছবি : সংগৃহীত
কথিত বাইডেনের উপদেষ্টা মিয়ান আরেফী। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা পরিচয় দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মিয়ান আরেফীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুরের চার দিন অতিবাহিত হলেও এখনো তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারেনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মিয়ান আরেফী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। তবে, একই মামলায় গ্রেপ্তার হওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। রোববার (৫ নভেম্বর) তার আট দিনের রিমান্ডের চতুর্থ দিন চলছে।

মিয়ান আরেফীর মামলার তদন্তসংশ্লিষ্ট ডিবির মতিঝিল বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ার পরই গত বৃহস্পতিবার ডিবির কর্মকর্তারা মিয়ান আরেফীকে আনতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান। কিন্তু কর্তৃপক্ষ তাকে ডিবির কাছে দেয়নি। গতকাল শনিবার ডিবি কর্মকর্তারা মিয়ান আরেফীকে আনতে আবার কারাগারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। সেদিনও কারা কর্তৃপক্ষ তাকে ডিবি কর্মকর্তাদের কাছে দেয়নি।

মিয়ান আরেফীকে ডিবি হেফাজতে না দেওয়ার কারণ জানাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাস দাবি করেন, ‘ডিবির কোনো কর্মকর্তা মিয়ান আরেফীকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে তার সঙ্গে যোগাযোগ করেননি। তা ছাড়া মিয়ান আরেফী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসার পরদিন গত শুক্রবার তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে রোববার সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, ‘ডিবি কর্মকর্তারা মিয়া আরেফীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নিতে গিয়েছিল। কিন্তু রিমান্ড মঞ্জুর হওয়ার আদালতের আদেশনামা সেখানে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তাকে সেদিন ডিবি কার্যালয়ে আনা যায়নি। তা ছাড়া মিয়ান আরেফীর রিমান্ড মঞ্জুর তো হয়েছেই। যখন দরকার, তখনই কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা যাবে।’

মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফীসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরদিন রোববার বিমানবন্দর থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে আটক করে ডিবির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X