কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা ছাড়বে ৫০ হাজার যাত্রী

ট্রেন ছাড়ার অপেক্ষায় যাত্রীরা। ছবি : সংগৃহীত
ট্রেন ছাড়ার অপেক্ষায় যাত্রীরা। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (২৪ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। এদিন লোকাল ও আন্তঃনগর মিলিয়ে ৫২ জোড়া ট্রেনে প্রায় ৫০ হাজার যাত্রী ঢাকা ছাড়বে।

শনিবার (২৪ জুন) ভোর ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঈদযাত্রার প্রথম দিনে আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লোকাল মেইল ও আন্তঃনগর ট্রেন মিলে মোট ৫২ জোড়া ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তঃনগর ট্রেন আছে ৩৮ জোড়া। এসব ট্রেনে আজ প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বেন।

তিনি আরও বলেন, বেলা ১১টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে।

এদিকে ঈদ উপলক্ষে স্টেশনে আগের মতো যাত্রীদের ভিড় নেই। বেশিরভাগ প্ল্যাটফর্মই ফাঁকা। কারণ, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যাত্রীদের মূল স্টেশনে ঢোকার পথে বাঁশ দিয়ে একাধিক সারি বানানো হয়েছে। টিকিট যাচাই করে যাত্রীদের সেসব সারি দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। সব মিলে তিন দফায় টিকিট যাচাইয়ের পর যাত্রীদের মূল প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ঈদ উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো ঈদ স্পেশাল নামে পরিচিত। এ ছাড়া আন্তঃনগর প্রতিটি ট্রেনে ঈদ যাত্রীদের সুবিধার্থে এক বা একাধিক নতুন বগি যুক্ত করা হয়েছে। এ ছাড়া স্টেশন থেকে প্রতিটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X